July 15, 2026, 10:27 pm
শিরোনাম:
ফুলবাড়ীতে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের শুভ উদ্বোধন পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের কম্বাইন্ড অভিযানে ডাবের পানিতে খাইয়ে অজ্ঞান করে ,অটোরিকশা ছিনতাই প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার জব্দ নগদ টাকা, মোটরসাইকেল, মোবাইল* ​ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়নে এডিপি’র অর্থায়নে ক্রীড়াসামগ্রী বিতরণ কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব : সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার এক অনন্য উৎসব পুলিশের ছদ্মবেশে মহাসড়কে দস্যুতা: পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার জাতীয় জরিপে সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিস ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থেকে তহমিনা হত্যাকারী সৌখিন গ্রেফতার আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা নওগাঁর মান্দায় নিজেদের জমি না থাকলেও নিরীহ কৃষকদের জমি গাছ কাটতে মরিয়া কয়েকজন ব্যক্তি ভোগান্তি কমাতে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্যে গোমস্তাপুরে টাস্কফোর্সের সভা

চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতসাধনায় স্নিহা চক্রবর্তী রবীন্দ্রসংগীত ও উচ্চাঙ্গসংগীতে ধারাবাহিক সাফল্যে আলোচনায় কুমিল্লার তরুণ শিল্পী

রিপোর্টারের নাম

চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতসাধনায় স্নিহা চক্রবর্তী

রবীন্দ্রসংগীত ও উচ্চাঙ্গসংগীতে ধারাবাহিক সাফল্যে আলোচনায় কুমিল্লার তরুণ শিল্পী

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।চিকিৎসাশাস্ত্রের কঠোর অধ্যয়নের পাশাপাশি সংগীতচর্চাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন কুমিল্লার তরুণ সংগীতশিল্পী স্নিহা চক্রবর্তী। বর্তমানে তিনি ইস্টার্ন মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি রবীন্দ্রসংগীত ও উচ্চাঙ্গসংগীতে তাঁর ধারাবাহিক সাফল্য তাঁকে সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত করে তুলেছে।

স্নিহা চক্রবর্তী শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর আগ্রহ। সেই আগ্রহকে ভিত্তি করে তিনি টানা সাত বছর অধ্যাপক দিলীপ মজুমদারের কাছে রবীন্দ্রসংগীত ও উচ্চাঙ্গসংগীতে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করেন। দীর্ঘদিনের এই সাধনাই তাঁর সংগীতজীবনের ভিত্তি নির্মাণ করেছে।

স্নিহার পারিবারিক পরিবেশও শিক্ষা ও সংস্কৃতিমুখী। তাঁর বাবা ভজন চক্রবর্তী কুমিল্লার আড্ডা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং মা স্মৃতি শর্মা একজন গৃহিণী। তাঁদের উৎসাহ ও সহযোগিতায় ছোটবেলা থেকেই সংগীতচর্চার অনুকূল পরিবেশ পেয়েছেন তিনি।

কুমিল্লার বরুড়া উপজেলার পারিবারিক শিকড়ের অধিকারী স্নিহা বর্তমানে নগরীর কান্দিরপাড় এলাকার নিজস্ব বাসভবন ‘কল্যাণী কুঞ্জ’-এ পরিবারের সঙ্গে বসবাস করছেন। দুই বোনের মধ্যে তিনি বড়। তাঁর ছোট বোন ভূমি চক্রবর্তী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং আবৃত্তিচর্চার সঙ্গে যুক্ত।

সংগীতাঙ্গনে স্নিহার সাফল্যের তালিকাও সমৃদ্ধ। জাতীয় শিক্ষা সপ্তাহসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনি উচ্চাঙ্গসংগীত ও রবীন্দ্রসংগীত বিভাগে জেলা পর্যায়ে পরপর কয়েকবার প্রথম স্থান অর্জন করেছেন। পাশাপাশি টানা দুই বছর উচ্চাঙ্গসংগীত বিভাগে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেন। তাঁর এই ধারাবাহিক সাফল্য সংগীতসাধনায় নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও নিষ্ঠার প্রতিফলন বলে মনে করেন তাঁর শিক্ষক ও স্বজনরা।

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা স্নিহা চক্রবর্তীর বিশ্বাস, চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি সংগীতও মানুষের মানসিক সুস্থতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তিনি ভবিষ্যতেও চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতচর্চা অব্যাহত রাখতে চান।

পরিবার ও শিক্ষকদের প্রত্যাশা, স্নিহা চক্রবর্তী তাঁর মেধা, অধ্যবসায় ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ভবিষ্যতে চিকিৎসা ও সংগীত—উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST