September 9, 2026, 7:58 am
শিরোনাম:
মতলব লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর থেকে শুরু রাণীশংকৈলে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম ডিমলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠিত চাটমোহরে অসহায় আক্কাস আলীর ভিটেমাটি দখলের অপচেষ্টা, আদালতে পিটিশন দায়ের রাঙ্গামাটি ইয়ুথ মিশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি সিয়াম সম্পাদক নয়ন সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা ফরিদপুর পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী,মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্যসহ গ্রেপ্তার-৭ চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ সম্পন্ন আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

চাটমোহরে অসহায় আক্কাস আলীর ভিটেমাটি দখলের অপচেষ্টা, আদালতে পিটিশন দায়ের

রিপোর্টারের নাম

চাটমোহরে অসহায় আক্কাস আলীর ভিটেমাটি দখলের অপচেষ্টা, আদালতে পিটিশন দায়ের

বিশেষ প্রতিনিধি, চাটমোহর (পাবনা):

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এক অসহায় ও নিরীহ কৃষিজীবী আক্কাস আলীর বসতভিটা জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে একই গ্রামের প্রভাবশালী মহল ও স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। দখলচেষ্টা রুখতে ও নিজেদের নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী পরিবারটি পাবনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেছেন।

​মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আজাহার প্রামাণিকের ছেলে মোঃ আক্কাস আলী (৫০) দীর্ঘদিন ধরে নিজ জমিতে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) সকাল আনুমানিক ৮:০০ টার দিকে একই এলাকার প্রভাবশালী মোঃ মোতালেব আলী প্রামাণিক (৫০), মোঃ আব্দুর রহিম রোকা (৫৫), মোঃ আব্দুল মতিন (৫৫), মোঃ নাজিমদ্দিন প্রামাণিক (৫৭), মোঃ রাজিব হোসেন (২২)-সহ সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে ওই জমি দখলের উদ্দেশ্যে হামলা ও পাঁয়তারা চালায়।

​ভুক্তভোগী আক্কাস আলী জানান, “প্রতিপক্ষরা অত্যন্ত প্রভাবশালী ও বেপরোয়া প্রকৃতির। তারা অন্যায়ভাবে আমার ভিটেমাটি দখল করতে চায় এবং সীমানায় বাঁশ-টিন দিয়ে অস্থায়ী কাঠামো দাঁড় করিয়ে দখলের অপচেষ্টা চালাচ্ছে। আমরা বাঁধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”

​এ ঘটনায় ভুক্তভোগী আক্কাস আলী বাদী হয়ে পাবনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত নং-১ এ একটি পিটিশন মোকদ্দমা দায়ের করেছেন (ধারা: ফৌজদারী কার্যবিধি ১৪৪)। মামলায় মোতালেব আলী ও আব্দুর রহিমসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

​এ বিষয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আক্কাস আলী ও তার পরিবার জমি রক্ষা এবং পরিবার-পরিজনের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও বিচার দাবি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST