গাজীপুর জেলা পরিষদ কতৃক দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন গাজীপুর জেলার অস্বচ্ছল – দরিদ্র ও দুস্হ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে দরিদ্র ও দুস্হ মহিলাদের সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর -২ আসনের সংসদ সদস্য, গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক, এম.মঞ্জুরুল করিম রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব
ড.চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল)। সঞ্চালনা করেন ,গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোবারক হোসেন ( উপসচিব)। এ সময় উপস্থিত ছিলেন সেলাই মেশিন গ্রহীতা, মহিলা এবং মহানগর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ ইমরান হোসেন,
মোবাইল :০১৭১৬৭৯৭১৩৪
তারিখ :১৯.১০.২০২৬ খ্রিঃ।