May 6, 2026, 8:26 am
শিরোনাম:
লাশবাড়ীতে ৪ হাজার অসহায় সনাতনী পরিবারের মাঝে চাল বিতরণ ​নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ হবিগঞ্জের মানবিক কনটেন্ট ক্রিয়েটর রুগু বণিক আর নেই।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে জেলা পরিষদের শিক্ষা বৃত্তি বিতরণ শুরু।। হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৫অনুষ্ঠিত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্টিত নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ গবেষকদের বরণ সিরাজগঞ্জে স্কুলছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

রিপোর্টারের নাম

কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার একাধিক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। দুপুর পৌনে ২টার দিকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন বিলগাথুয়া বিওপির একটি টহল দল ভোররাত সাড়ে ৩টার দিকে সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া মাঠে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ৪ বোতল ফেনসিডিল এবং ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন রাত সোয়া ১টার দিকে ধর্মদাহ বিওপির টহল দল তাদের দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১০ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ৩/৫/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST