May 30, 2026, 7:02 pm
শিরোনাম:
কুমিল্লা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ ​ ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে সক্রিয় আনসার ভিডিপি। জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন জিল্লুর রহমানের ওপর হামলা: আসামিরা পলাতক, ক্ষোভে ফুঁসছে এলাকা ঈদের আনন্দে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠলেন এসএসসি ’৯৫ ব্যাচের বন্ধুরা আমতলীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ একজন ভিশনারি ও ডায়নামিক বিচারক: কুমিল্লা পারিবারিক আপীল আদালতের বিচারক সাউদ হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বীরগঞ্জে কার-মাইক্রো ড্রাইভারদের মাঝে সয়াবিন তেল বিতরণ

কুমিল্লা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

রিপোর্টারের নাম

কুমিল্লা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক- জাকির।। সদস্য সচিব- নাসির

তাপস চন্দ্র সরকার।। কুমিল্লা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৯ মে ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ১৯৭১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। সাধারণ সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সাবেক জিএস জাকির হোসেন (১৯৮০ ব্যাচ) আহ্বায়ক, রেজাউল হক আঁখি (১৯৮১ ব্যাচ) যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ নাসির উদ্দিন (১৯৯২ ব্যাচ) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শাহজাহান চৌধুরী, আব্দুস সালাম, আক্তার হোসেন, আব্দুর রহিম, অধ্যক্ষ গোলাম ফারুক, ডা. মজিবুর রহমান সিদ্দিকী, আতাউর রহমান জুয়েল এবং এন. কে. রিপন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১৯৯৬ ব্যাচের মো. আলী এবং গীতা পাঠ করেন প্রলয়। সভায় সংগঠনের নতুন গঠনতন্ত্র উপস্থাপন ও পাঠ করেন কুমিল্লা হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক ওমর ফারুকী তাপস। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে গঠনতন্ত্র অনুমোদিত হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনও গঠন করা হয়।

সাধারণ সভায় বক্তব্য রাখেন ১৯৭৫ ব্যাচের মো. আক্তার হোসেন, ১৯৮০ ব্যাচের অধ্যক্ষ গোলাম ফারুক, ১৯৮২ ব্যাচের অধ্যাপক ফারুক আহমেদ, ১৯৮৪ ব্যাচের কাজী খায়রুল আজীম শিমুল, ১৯৮৫ ব্যাচের নবী নেওয়াজ, ১৯৮৮ ব্যাচের মশিউর রহমান রিপন, ১৯৯২ ব্যাচের মো. কবির খান, ১৯৯৫ ব্যাচের মো. আবুল বাশার, ১৯৯৮ ব্যাচের মো. রেজাউন উজ্জ্বল, ২০০১ ব্যাচের মো. গোলাম সামদানী সুমন এবং ২০১৬ ব্যাচের এএসএম ফয়সালসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা।

বক্তারা কুমিল্লা হাই স্কুলের গৌরবোজ্জ্বল ঐতিহ্য সংরক্ষণ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন- সংগঠনের সদস্য সচিব নির্বাচিত মোহাম্মদ নাসির উদ্দিন। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST