September 2, 2026, 10:15 am
শিরোনাম:
কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জমিদারির ঐশ্বর্য ছেড়ে কুড়ের ঘরে সাধনা নয়কোষা জমিদারি ত্যাগী সুফিসাধক সৈয়দ আলাই মিয়া (রহঃ)-এর জীবন ও আধ্যাত্মিক দর্শন সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ,টি,এম তৌহিদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমরান হোসেন হান্নান, মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠিতা সামসুন্নাহার বেগম, সরকারি বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, কলেজ ও হাই স্কুলের শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, প্রান্তিক পেশাজীবীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ ।
উপজেলা সমাজসেবা কার্যালয় জানায়,
উপজেলায় সর্বমোট প্রতিবন্ধীর সংখ্যা ৬ হাজার ৭ শত জন, ভাতাপপ্রাপ্ত প্রতিবন্ধীদের সংখ্যা ৫ হাজার ৫৬০ জন ( চলমান)।

উপজেলায় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি আওতায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী জনপ্রতি ১৫৭ জন, মাসিক ৯০০ শত টাকা, মাধ্যমিক শিক্ষার্থী ৬১ জন মাসিক ১ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক(কলেজ) ১৭ জন, মাসিক ১ হাজার ৩ শত টাকা, উচ্চতর ( বিশ্ববিদ্যালয়) ৮ জন, মাসিক ১ হাজার ৫ শত টাকা। কালিয়াকৈর উপজেলায় মোট ২৪৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন সর্ব মোট ২ লক্ষ ৩৬ হাজার ৪ শত টাকা।

মোঃ ইমরান হোসেন,
টাইমটিভি
মোবাইল :০১৭১৬৭৯৭১৩৪
তারিখ :০২.০৯.২০২৬ খ্রিঃ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST