August 10, 2026, 7:03 am
শিরোনাম:
আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কালিয়াকৈরে পৌর যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান আশুগঞ্জে সিএনজিতে বিদেশি সিগারেট উদ্ধার, ৩ চোরাকারবারী গ্রেফতার পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায় সাইদুর রহমান বাচ্চু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড ধর্মসাগরের ভোরে জেগে ওঠে বাংলার প্রাণ ব্যায়াম শেষে লোকসংগীতের আসর, প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলা; প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শ্রীরামপ্রসাদ ভদ্র রামপালে সংসারের খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক অসহায় নারী

কালিয়াকৈরে পৌর যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

রিপোর্টারের নাম

কালিয়াকৈরে পৌর যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

মোঃ ইমরান হোসেন,

গাজীপুরের কালিয়াকৈরে পৌর যুবদলের উদ্যোগে ব্যতিক্রমধর্মী সামাজিক কার্যক্রম পরিচালনায় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
হাসপাতালের পরিবেশ সুন্দর ও জীবাণুমুক্ত রাখতে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কালিয়াকৈর পৌর যুবদল।
পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আমজাদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযানে প্রায় অর্ধ শতাধিক যুবক স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। মাস্ক ও হাতে গ্লাভস পরে দা, কাস্তে দিয়ে তারা হাসপাতাল প্রাঙ্গণ ও ভবনের চারিপাশ পরিষ্কার করেন। হাসপাতালের চারপাশ ও নালা-নর্দমা থেকে ময়লা-আবর্জনা অপসারণ করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।
রোববার সকাল আটটা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই পরিচ্ছন্ন অভিযান চলে। এ পরিছন্নতা অভিযানে হাসপাতালে কর্মচারীরাও অংশগ্রহণ করে।
কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন বলেন, রোগীরা যাতে সুন্দর ও জীবাণুমুক্ত পরিবেশে চিকিৎসা পায় সেজন্য আমাদের এই উদ্যোগ। অর্ধ শতাধিক যুবক আজ প্রমাণ করেছে তরুণরা চাইলে যেকোনো সামাজিক কাজ সম্ভব। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানবতার সেবা। আমরা প্রতি মাসে হাসপাতাল সহ উপজেলা প্রশাসন চত্তর ও জন গুরুত্বপূর্ণ পাবলিক প্লেস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে চাই। আমাদের এই পরিছন্নতা কাজে উৎসাহ দিয়েছেন গাজীপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, যুবদলের নেতা আমজাদ ভাইয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের সহযোগিতায় হাসপাতালের পরিবেশ অনেক ভালো হয়েছে। আমরা ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা কামনা করি।
চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন মোঃ আওলাদ হোসেন বলেন, অনেকদিন পর হাসপাতাল এত পরিষ্কার দেখলাম। আমজাদ ভাই ও যুবদলের ছেলেদের জন্য দোয়া করি।
এলাকাবাসী জানান, রাজনীতির পাশাপাশি মোঃ আমজাদ হোসেনের মতো যুবনেতারা এভাবে সমাজসেবায় এগিয়ে আসলে কালিয়াকৈর একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে উঠবে।

মোঃ ইমরান হোসেন,
মোবাইল :০১৭১৬৭৯৭১৩৪
তারিখ :০৯.০৮.২০২৬ খ্রিঃ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST