October 14, 2026, 3:34 am
শিরোনাম:
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ  মকিস মনসুর প্রেসিডেন্ট ,আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার নির্বাচিত কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ অষ্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন ফিনল্যান্ডের খ্রিস্টান যুবক জামালপুরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন ৫ বছর বয়সী এক সন্তানের জননীকে। বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ একটি কিডনি বাঁচাতে পারে একটি জীবন: জরুরি চিকিৎসার সহায়তার আকুল আবেদন একটি কিডনি বাঁচাতে পারে একটি জীবন: জরুরি চিকিৎসার সহায়তার আকুল আবেদন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন এর উদ্যোগে দুইটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

কাজিপুরে মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক

রিপোর্টারের নাম

কাজিপুরে মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ জাহিদুল হক জাহিদ: সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়ন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি মনসুরনগর ইউনিয়ন পরিষদ, চরগিরিশ ইউনিয়ন ভূমি অফিস এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেন এবং সেবার মান ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা, শৃঙ্খলা ও সুশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি এবং শ্রেণিকক্ষের শিক্ষার পরিবেশ সম্পর্কে জানতে চান জেলা প্রশাসক।

এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় জনগণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সভায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ, সরকারি সেবার যথাযথ ব্যবহার এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST