October 15, 2026, 7:36 am
শিরোনাম:
শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, পতিতা ও খদ্দের সহ ৩৭ জন গ্রেফতার নানা সংকটে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা নিশ্চিত করতে এমপির উদ্যোগ তিন প্রতিযোগিতায় তিন জয়, নৌকাবাইচে সাফল্যের পথে বন্যাকান্দী একতা চ্যালেঞ্জার কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ  মকিস মনসুর প্রেসিডেন্ট ,আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার নির্বাচিত কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ অষ্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

রিপোর্টারের নাম

কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি হলুদ রঙের মিনি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল আতকাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। মিনি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা গাঁজা ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো. গোলাম কিবরিয়া ওরফে রবিন এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম ওরফে সিজান।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST