September 21, 2026, 2:20 pm
শিরোনাম:
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ আগপুংগলী চারমাথা মোড়ে সড়কে বড় ধরনের ভাঙন, ঝুঁকিতে যান চলাচল জামালপুরের বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২ ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার রাঙ্গামাটিতে এনসিপির নবগঠিত জেলা কমিটির প্রেস মিট ও পরিচিতি সভা মাদক, ইভটিজিং ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ রাতে নিজেই সড়কে সচেতনতামূলক সাইনবোর্ড লাগাচ্ছেন মিঠামইনের ওসি মনোয়ার উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল।

ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন

রিপোর্টারের নাম

ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন

 

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি, বাগেরহাটের রামপাল উপজেলার ২০ টি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ও ১০ টি স্কুলকে জেডসি বান্ধব স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ।

২১ সেপ্টেম্বরে ( মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া ডেভেলপমেন্ট এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এডিপিসিও’র সিনিয়র ম্যানেজার ফুলি সরকার,
আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত পাল,
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার, জেডসি বান্ধব স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ, ইকো ভিলেজ কমিটির সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন আজকে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় রামপালবাসী আরো একধাপ এগিয়ে গেছে এ উপজেলার মানুষ পরিবেশ রক্ষায় তারা সচেতন হয়েছে তারই অংশ হিসেবে আজ আমরা মিলিত হতে পেরেছি। আমাদের জীবনমান উন্নত করার জন্যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার বিকল্প নাই
আমরা শুধু আজ দিনটা উদযাপন করা নয়। বাস্তব জীবণে প্রতিটা মুহূর্ত আমরা এই শিক্ষাকে কাজে লাগাবো এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখবো। সবাইকে ধন্যবাদ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া ডেভেলপমেন্টকে ধন্যবাদ জানাই তাদের এই মহতী উদ্যোগের জন্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST