August 19, 2026, 5:58 pm
শিরোনাম:
কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: গোমস্তাপুরে যোগ দিয়েই অসহায় বৃদ্ধার পাশে নবাগত ইউএনও জিল্লুর রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ – সম্পাদক মাহতাব ফারাহী জাঁকজমকপূর্ণভাবে সিরাজগঞ্জে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার চাকরির উদ্যশ্যে ঘর থেকে বের হয়ে কয়েকঘণ্টার ব্যাবধানে ফিরলো লাশ হয়ে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট ৩০ লাখ টাকার মালামাল, গ্রেপ্তার ১ নেত্রকোনার মোহনগঞ্জে মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ + পেলেন সাফওয়ান হোসেন

উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ – সম্পাদক মাহতাব ফারাহী

রিপোর্টারের নাম

উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ – সম্পাদক মাহতাব ফারাহী

উত্তরা সংবাদদাতা :
উত্তরা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন ।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে নাগরিক টেলিভিশন ও দৈনিক ইনকিলাব পত্রিকার উত্তরা প্রতিনিধি মোঃ মাসুদ পারভেজকে সভাপতি ও এশিয়া পোস্টের সিনিয়র রিপোর্টার মাহতাব ফারাহীকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি চুড়ান্ত ফলাফলের গেজেট ঘোষণা করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সেলিম কবির, নির্বাচন কমিশনার জুয়েল আনান, অতিঃ কমিশনার এবিএম মনিরুজ্জামান ও আব্দুল্লাহ আল মামুন।

প্রধান নির্বাচন কমিশনার সেলিম কবিরের নির্দেশনা
নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ পড়ান অতিঃ নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

উত্তরা প্রেসক্লাব নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, গত ২২ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ফলাফল স্থগিত করে তদন্ত কমিটির মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

বিভিন্ন পদে ফলাফল ও সাংগঠনিক বিষয় নিয়ে উদ্ভূত পরিস্থিতির পর নির্বাচন কমিশনের সভায় পুনরায় বিষয়টি পর্যালোচনা করা হয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি পদে মো. মাসুদ পারভেজকে বিজয়ী ঘোষণা করে সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের অন্যান্য পদেও বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মানিক খান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, সাংগঠনিক সম্পাদক শিপার মাহমুদ, অর্থ সম্পাদক শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন রানা সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম হাসান, সমাজসেবা সম্পাদক আবুল কালাম আজাদ এবং কার্যকরী সদস্য আব্দুর রউফ চৌধুরী।

নির্বাচন কমিশনের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান জুয়েল স্বাক্ষরিত সংশোধিত চূড়ান্ত ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান উত্তরা প্রেসক্লাবের অতিরিক্ত নির্বাচন কমিশনার আব্দুল আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির, অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার এবিএম মনিরুজ্জামান এবং নির্বাচন কমিশনার জুয়েল আনন্দ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী কমিটি ২০২৫-২৬-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিদায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উত্তরা প্রেসক্লাবের সাধারণ সদস্য এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নবনির্বাচিত ১৩ সদস্যের কমিটির মধ্যে ১২ জনকে শপথবাক্য পাঠ করানো হয়। তবে মহিলা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী নির্বাচিত না হওয়ায় পদটি আপাতত সংরক্ষিত রাখা হয়েছে। পরবর্তীতে এ পদে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির কাছ থেকে নব-নির্বাচিত কমিটি নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়।

এ সময় নবনির্বাচিত সভাপতি মোঃ মাসুদ পারভেজ উত্তরা এলাকায় বসবাসরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দগণ আরো বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি উত্তরা প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আগামী দিনে উত্তরা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST