October 18, 2026, 4:48 am
শিরোনাম:
কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের উদ্যোগে ‘স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতা–২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সবুজায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক কুমিল্লার জমিন-এর সম্পাদক শাহজাদা এমরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান রনি।

অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সভাপতি শাহরিয়ার ইসলাম সাইফ। সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন হিমেল।

প্রধান অতিথির বক্তব্যে কাজী এনামুল হক ফারুক বলেন, শিক্ষার্থীরা জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হয়ে তারা সমাজ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি কুমিল্লা নগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি শাহজাদা এমরান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাজনীতি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে স্বপ্নজোড়ার মতো সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আদর্শ সমাজ গঠনে এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন বলেন, একজন ভালো স্বেচ্ছাসেবক হওয়ার পাশাপাশি ভালো শিক্ষার্থী হওয়া গুরুত্বপূর্ণ, তবে একজন ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় অর্জন। সামাজিক সংগঠনগুলো তরুণদের মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

আলোচনা সভা শেষে ‘স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতা–২০২৬’-এর বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রতিযোগিতায় রানার্সআপ হন অপি, চ্যাম্পিয়ন হন মাহমুদা রহমান মুক্তা এবং ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ নির্বাচিত হন নাহিদা সুলতানা জেরিন।

এছাড়া সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে সনদ গ্রহণ করেন ফয়সাল মাহমুদ মজুমদার সামির, শ্রী প্রবণ কান্তি দাস, ইমরান হোসেন হিমেল, তাহসান আহম্মেদ লবি এবং আসাদুজ্জামান রনি।

অনুষ্ঠানে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন সাদমান সাবাব ও অপি। সবশেষে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST