October 19, 2026, 5:41 am
শিরোনাম:
বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান জামালপুরে উৎসব ও সম্প্রীতিতে পালিত হোক দুর্গাপূজা, সোহেল রানা খান সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

“সুবচন নির্বাসনে” নাটকে আবেগঘন বিদায়

রিপোর্টারের নাম

“সুবচন নির্বাসনে” নাটকে আবেগঘন বিদায়

যাত্রিক নাট্যগোষ্ঠী কুমিল্লার ৫২ বছরে পদার্পণ; প্রতিষ্ঠাতা সদস্য হাসিম আপ্পুর নাট্যাঙ্গন থেকে অবসর

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
কুমিল্লার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন যাত্রিক নাট্যগোষ্ঠী ৫২ বছরে পদার্পণ উপলক্ষে এক বিশেষ আয়োজনের মাধ্যমে মঞ্চস্থ করল নাটক “সুবচন নির্বাসনে”। গতকাল সন্ধ্যায় কাজী নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ নাট্য প্রদর্শনীতে ছিল শিল্প, আবেগ ও বিদায়ের এক অনন্য সংমিশ্রণ।
নাটক শুরুর আগে এক আবেগঘন পরিবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ অভিনেতা হাসিম আপ্পু-কে নাট্যাঙ্গন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার তাঁর হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত নাট্যকর্মী ও দর্শকদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সহযাত্রীকে বিদায় জানাতে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসিম আপ্পু যাত্রিক নাট্যগোষ্ঠীর শেকড় গড়ে তোলার অন্যতম কারিগর। তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও সাংস্কৃতিক চর্চার প্রতি ভালোবাসা সংগঠনকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তাঁর অবসর নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় শূন্যতা তৈরি করবে বলেও অনেকে মন্তব্য করেন।
উল্লেখ্য, এবারের নাটক “সুবচন নির্বাসনে” রচনা করেছেন প্রখ্যাত নাট্যকার আব্দুল্লাহ আল মামুন এবং নির্দেশনা দিয়েছেন প্রণব কুমার সাহা নান্টু। নাটকটি সামাজিক বাস্তবতা ও মানবিক মূল্যবোধের গভীর বার্তা তুলে ধরে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়ায়।
নাট্য প্রদর্শনী শেষে দর্শকরা দীর্ঘ করতালির মাধ্যমে শিল্পীদের অভিনয়কে অভিবাদন জানান। বিশেষ করে বিদায়ী শিল্পী হাসিম আপ্পুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় পুরো মিলনায়তন এক আবেগঘন মুহূর্তে রূপ নেয়।
দীর্ঘ নাট্যজীবনের ইতি টেনে হাসিম আপ্পু বলেন, যাত্রিক নাট্যগোষ্ঠী তাঁর জীবনের অংশ হয়ে থাকবে আজীবন। তিনি সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে নাট্যচর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।
যাত্রিক নাট্যগোষ্ঠীর এই বিশেষ আয়োজন কেবল একটি নাট্য প্রদর্শনী নয়, বরং এটি ছিল একটি দীর্ঘ সাংস্কৃতিক যাত্রার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য প্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST