July 21, 2026, 9:34 am
শিরোনাম:
কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী।। হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা সংশোধিত নিউজ কুমিল্লায় সনাতনী আইনজীবী ও বিভিন্ন পেশাজীবীদের যৌথ উদ্যোগে প্রসাদ বিতরণ ও সম্প্রীতির মিলনমেলা জলাবদ্ধতায় স্কুল-মসজিদে যাওয়াও দায়, দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসকের সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ী আটক। নরসিংদীতে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। কসবায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার. আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী ইঞ্জি. মো. ময়নুল ইসলাম শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল আহত

রিপোর্টারের নাম

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল আহত

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, গতকাল রবিবার সকাল প্রায় ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে এসে তার ওপর আক্রমণ চালায়।

সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতের পিতা মালেক গাজী বলেন, “আমরা একসাথে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত আছে।”

আক্রান্ত বাবলু গাজীর স্বজনরা জানান, তার শরীরের কয়েকটা স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ফিরে আসা মৌয়ালরা জানান, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করেন তারা।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা বলেন, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST