May 28, 2026, 4:39 pm
শিরোনাম:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বীরগঞ্জে কার-মাইক্রো ড্রাইভারদের মাঝে সয়াবিন তেল বিতরণ ডিমলায় ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আরিফ-উল ইসলাম লিটন ঢাকাবাসীদের পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা বার্তা অতিরিক্ত সচিব ইসরাত খাঁন। সাঁথিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মৎস্যজীবী দল নেতা মনোয়ার পারভেজ মানিক ইসলাম ধর্মের খুঁটি কয়টি? ‎মোংলার ঠাকুরাণী খালের পরিষ্কার অভিযান উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী রজাকপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শফি আলম তালুকদার সিরাজগঞ্জ শালুয়াভিটা কোরবানির পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়

সাঁথিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মৎস্যজীবী দল নেতা মনোয়ার পারভেজ মানিক

রিপোর্টারের নাম

সাঁথিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মৎস্যজীবী দল নেতা মনোয়ার পারভেজ মানিক

এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাঁথিয়া উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক এবং বিশিষ্ট সমাজসেবক মনোয়ার পারভেজ মানিক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। এই ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, এটাই আমার কামনা।

তৃণমূলের আস্থার প্রতীক ও মানবিক ব্যক্তিত্ব
মনোয়ার পারভেজ মানিক সাঁথিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একজন পরিচিত এবং জনপ্রিয় মুখ। দলীয় নেতা-কর্মীদের মতে, তিনি সবসময় তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। এলাকার জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে তিনি সর্বদাই সচেষ্ট। সাধারণ মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবার আগে এগিয়ে যান এবং নিয়মিত গরিব-দুঃখী ও অসহায় মানুষের খোঁজখবর রাখাসহ সাধ্যমতো সহযোগিতা করে আসছেন।
জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল থেকে তিনি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সর্বদা বদ্ধপরিকর এবং দলের সকল কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

এলাকাবাসী ও সাধারণ মানুষের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মনোয়ার পারভেজ মানিক আসন্ন সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে *ভাইস চেয়ারম্যান* পদপ্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। এই লক্ষ্যকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে যাচ্ছেন।
স্থানীয় সাধারণ ভোটারদের একাংশ জানান, মানিক একজন ক্লিন ইমেজের ও সদালাপী মানুষ। বিপদে-আপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদী।
মনোয়ার পারভেজ মানিক সাঁথিয়া উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST