September 6, 2026, 9:02 am
শিরোনাম:
অষ্টগ্রামে বড় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বিজয়নগরের নাকের ডগায় মরণফাঁদ, ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের চলাচল কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস: সিরাজগঞ্জের গর্ব, অসহায় মানুষের আলোর দিশারী মানবতার জয়: পাবনা ভাঙ্গুড়া মাদার বাড়ীয়া এনামুল হকের সহযোগিতায় হাসি ফুটলো এতিম মরিয়ম ও ইসমাইলের মুখে গাজীপুরে সিএনজি -কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

রিপোর্টারের নাম

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় অত্যন্ত আনন্দঘন, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি।

চকরিয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক জুড়ে আয়োজিত এই মহাশোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের হাজারো ভক্তবৃন্দের ঢল নামে। এবারের জন্মাষ্টমী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল চকরিয়ার সুপরিচিত ধর্মীয় যুব সংগঠন ‘মহাকাল সেনা’-র বিশেষ ও চোখধাঁধানো আয়োজন।মহাশোভাযাত্রাটি চকরিয়ার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবন ও লীলা আধারিত বিভিন্ন ধরনের সাজ, আকর্ষণীয় জীবন্ত পুতুল, রাধা-কৃষ্ণের রূপসজ্জা এবং ধর্মীয় বাদ্যযন্ত্রের সমাহার দেখা যায়। ‘মহাকাল সেনা’-র একঝাঁক সুশৃঙ্খল ও উদ্যমী যুবকদের নেতৃত্বে ঢোল, কাঁসর ও শঙ্খধ্বনিতে পুরো চকরিয়া শহর মুখরিত হয়ে ওঠে। অধর্মের বিনাশ ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীকৃষ্ণের বাণীকে ধারণ করে ভক্তরা বিশ্ব শান্তির মঙ্গল কামনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST