September 9, 2026, 4:23 am
শিরোনাম:
রাঙ্গামাটি ইয়ুথ মিশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি সিয়াম সম্পাদক নয়ন সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীকে জবাই করে হত্যা ফরিদপুর পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী,মাদকসেবী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্যসহ গ্রেপ্তার-৭ চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ সম্পন্ন আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্গম ফারুয়ায় ৫০০ পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা. ডিলারকে লাখ টাকা জরিমানা রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

রাঙ্গামাটি ইয়ুথ মিশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি সিয়াম সম্পাদক নয়ন

রিপোর্টারের নাম

রাঙ্গামাটি ইয়ুথ মিশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি সিয়াম সম্পাদক নয়ন

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

তারুণ্যের শক্তি, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গামাটি ইয়ুথ মিশন (RYM)-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মো. সিয়ামকে সভাপতি এবং সৈয়দ নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. সাইমন ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন আশিক।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ‘তারুণ্যের শক্তিতে গড়বো সুন্দর রাঙ্গামাটি’—এই প্রত্যয়কে সামনে রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। রাঙ্গামাটির সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা ও সামাজিক উদ্যোগ জোরদার করা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই তাদের প্রধান লক্ষ্য।

তারা আরও বলেন, তরুণদের ঐক্যবদ্ধ করে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি রাঙ্গামাটিতে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে চান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST