September 3, 2026, 4:20 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোর্টারের নাম

ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টাঃ

কুষ্টিয়া ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮ টায় ভেড়ামারা উপজেলা চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদ গ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বাহিরচর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান সবুজ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই হাদী, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ জুয়েল, আরো উপস্থিত ছিলেন নান্টু,মিলন,সেলিম,পাশা,বাবু,

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এতে ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার দলীয় কার্যালয় থেকে শুরু করে ৬ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বর্ণাঢ্য এ আয়োজনকে কেন্দ্র করে ভেড়ামারা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST