বিজয়নগরে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া ।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ কেজি গাঁজা, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি অভিযানিক দল। এ সময় আরও কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাটিংগা সান্তামোড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকারী দলের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ইদ্রিস মিয়ার বাড়ির সামনে ইটের রাস্তায় অভিযান চালালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালায়। এ সময় দুইজনকে আটক করা হয়। ঘটনা স্কুল থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় ২৪ কেজি গাঁজা,তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি সামুরাই, একটি লোহার হাতলযুক্ত দা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. শান্ত (২০), মো. এবং নুরুল আলমের ছেলে সানি (২১),
এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুইজন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756