October 18, 2026, 12:49 am
শিরোনাম:
যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা সিরাজগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের আশ্বাস দিলেন মন্ত্রী টুকু কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি

বিজয়নগরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

রিপোর্টারের নাম

বিজয়নগরে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ও ৬ কেজি গাঁজা এবং ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালিয়ে মুরাদুল হক ভূঁইয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরপর বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কাশেমকে গ্রেফতার করে পুলিশ।
বিকেল ৫টা ৫৫ মিনিটে হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া রাত ৮টা ১৫ মিনিটে পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া এলাকায় অভিযান চালিয়ে জাহেদা বেগমকে গ্রেফতার করা হয়। তার বসতঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পাওন গ্রামের মুরাদুল হক ভূঁইয়া, বিজয়নগরের কামালমুড়া গ্রামের মো. কাশেম, হাজীপুর গ্রামের মো. মনির হোসেন এবং কামালমুড়া গ্রামের জাহেদা বেগম।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশেমের বিরুদ্ধে পূর্বে দুটি এবং মনির হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
উদ্ধার করা মাদকদ্রব্যগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক চারটি মাদক মামলা করা হয়েছে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST