বঙ্গবীর কাদের সিদ্দিকীর আশু আরোগ্য কামনায় নাসিরনগরে মিলাদ ও দোয়া মাহফিল
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু (নেক হায়াত) কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বঙ্গবীর কাদের সিদ্দিকী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর আশু সুস্থতা কামনায় নাসিরনগর পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলা বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট পল্লী চিকিৎসক মো. খোরশেদ আলমের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাসিরনগর পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ আব্দুল হাসিম। উক্ত দোয়া মাহফিলে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন এবং বঙ্গবীরের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।