September 3, 2026, 10:10 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি ঃ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় প্রখ্যাত কবি আবুল হাশেমের জীবন ও কর্মের স্মৃতিচারণ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) জুমার নামাজের পর উপজেলার নিজ পৈতৃক ভিটায় আয়োজিত অনুষ্ঠানে কবি আবুল হাশেমের সাহিত্যকর্ম, সমাজচিন্তা ও মানবিক অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কবির সুযোগ্য সন্তান কর্নেল (অব.) নাজমুল আলম জগলুও উপস্থিত ছিলেন।
বক্তারা কবি আবুল হাশেমের সাহিত্যকীর্তি ও সমাজে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও সৃষ্টিকর্ম তুলে ধরার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মরহুম কবির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST