June 10, 2026, 9:01 pm
শিরোনাম:
বিস্ফোরক আইনের মামলায় পূর্বভাগ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার মিয়া গ্রেফতার ফরিদপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর: মাত্র ৪০ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব, বিনামূল্যে দেখা যাবে ১০৪টি ম্যাচ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মির্জা মোস্তফা জামানকে দেখতে চায় ঈশ্বরদীতে বর্ণাঢ্য লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠিত ডিসি-এসপি পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ আঞ্চলিক প্রতারক গ্রেফতার ঝালকাঠি কাঠালিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাওন মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকি, নেপথ্যে রাজ্জাক-জেসমিন চক্র আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মতলবে প্রিয় বন্ধুর জন্য এ নেগেটিভ রক্তের জরুরি আবেদন সিরাজগঞ্জে শুভ উদ্বোধন হলো সাজিদ অয়েল মিল এন্ড ফুড প্রোডাক্ট

পাবনার পুংঙ্গলী ইউনিয়নে মানবতার সেবায় বাবুল আক্তার

রিপোর্টারের নাম

পাবনার পুংঙ্গলী ইউনিয়নে মানবতার সেবায় বাবুল আক্তার

ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার ফরিদপুর উপজেলার পুংঙ্গলী ইউনিয়নে মানবতার সেবায় নিজেকে নিবেদিত করেছেন বাবুল আক্তার। মানুষের পাশে দাঁড়ানোকে জীবনের মূল ব্রত হিসেবে গ্রহণ করে তিনি নীরবে কাজ করে যাচ্ছেন এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল আক্তার দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল পরিবারের পাশে আর্থিক সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহযোগিতা, এসব উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

মানবসেবার বিষয়ে তিনি বলেন, “মানুষের জন্য কিছু করতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই নিজেকে সফল মনে করি।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের মতে, সৎ ও নির্ভীক মানুষদেরই জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে বাবুল আক্তার বলেন, “মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে আছি। যদি জনগণ চায় এবং সময় উপযোগী হয়, তাহলে নির্বাচন করবো।”
নির্বাচিত হলে তিনি পুংঙ্গলী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে বাবুল আক্তারের প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে। ইতোমধ্যে তিনি এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পুংঙ্গলী ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ অবস্থায় বাবুল আক্তার তার সেবামূলক কর্মকাণ্ডের কারণে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করবেন। সেই বিবেচনায় বাবুল আক্তারকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন অনেকে।

মানবসেবার অঙ্গীকার নিয়ে মাঠে থাকা বাবুল আক্তার কতটা মানুষের আস্থা অর্জন করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। তবে তার নিরলস মানবিক কার্যক্রম ইতোমধ্যেই এলাকায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST