May 12, 2026, 11:21 am
শিরোনাম:
হাসপাতালের কোয়ার্টারে মুরগির খামার, দুর্গন্ধে নাকাল রোগী-পথচারী দোহারে ফারিয়া ও ম্যাপস্‌-এর কর্মসূচিতে নিরাপদ কর্মপরিবেশের জোরালো দাবি নোয়াখালীতে প্রবাসীর অর্থায়নে দশ কিলো রাস্তায় খানাখন্দে মাটি ভরাট বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন হিলিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন সংকটে ধুঁকছে দোহারের প্রাচীনতম জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজশাহীতে ১১ দিন হলো নিখোঁজ স্কুলছাত্রী সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল আহত অপরাধ ঢাকতে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণে অভিযোগ – ব্যবস্থা নেওয়ার কোন আশ্বাস নেই কর্তৃপক্ষের

নোয়াখালীতে প্রবাসীর অর্থায়নে দশ কিলো রাস্তায় খানাখন্দে মাটি ভরাট

রিপোর্টারের নাম

নোয়াখালীতে প্রবাসীর অর্থায়নে দশ কিলো রাস্তায় খানাখন্দে মাটি ভরাট

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট করে দশ কিলো ভাঙ্গা রাস্তায় মেরামতের কাজ সম্পূর্ণ হয়েছে।

(১১ মে ২০২৬ইং সোমবার) সদর উপজেলার ৮নং এওজবালিয়া ইউনিয়নের চাড়বানু গ্রামে সদর উপজেলা তাতি দলের সিনিয়র সহ- সভাপতি বিশিষ্ট প্রবাসী মোঃ সুমন কোম্পানি ১০ কিলো রাস্তায় খানাখন্দে মাটি ভরাট করে মানবিকতার এক দৃষ্টান্ত সৃষ্টি করছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ও জলবদ্ধতায় চাড়বানু গ্রামের চলাচলের সমস্ত রাস্তা ঘাট ভেঙ্গে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে একপ্রকার ঝুকিপূর্ণ হয়ে উঠে। দুবাই প্রবাসী মোঃ সুমন কোম্পানি নিজস্ব অর্থায়নে রাস্তায় মাটি ভরাট কর্মসূচি একক স্বীদ্ধান্তে গ্রহণ করেন। এতে চাড়বানু গ্রামসহ আশেপাশের অন্তত ৪/৫ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ চিরতরে লাঘব হবে বলে ভুক্তভোগীরা জানান। স্থানীয় বাসিন্দারা মোঃ সুমন কোম্পানির কাছে চিরকৃতজ্ঞ।

বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মোঃ সুমন কোম্পানি সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিনের ঝুকিপূর্ণ ভাঙা রাস্তায় এলাকার বাসিন্দারা যুগযুগ ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ রাস্তাটিতে খানাখন্দে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে তুলি। এতে এলাকার মানুষের চিরস্থায়ী দুর্ভোগ লাঘব হলে আমি আনন্দিত”। মানবসেবা পরম ধর্ম, সদিচ্ছা থাকলে যেকোনো পর্যায়ে থেকে মানুষের সেবায় এগিয়ে আসা যায়। কেননা, উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST