September 18, 2026, 8:19 am
শিরোনাম:
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ রাঙ্গামাটিতে মহান শিক্ষা দিবসে ৫শতাংশ কোটা দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের মিছিল-সমাবেশ নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে তদারকি: সিরাজগঞ্জে প্রতিমন্ত্রী পুতুল” ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ক্রিম বিক্রি ও ভেজাল ক্রিম-ছানা তৈরির দায়ে দুই লাখ টাকা জরিমানা হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার. ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়।

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ

রিপোর্টারের নাম

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের ফাঁসির রায়ের প্রতিবাদে তাঁর নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌর এলাকায় মোটরসাইকেল শোডাউন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই মধ্যে শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাত ৩টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি বসুরহাট বাজার এলাকায় শোডাউন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে স্লোগান দিয়ে চলে যাওয়ার খবর পেয়েছি। তবে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা তিনি শোনেননি। শোডাউনে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST