October 12, 2026, 11:56 pm
শিরোনাম:
কাজিপুরে মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়ন পরিদর্শনে জেলা প্রশাসক নেত্রকোনায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা বিতরণ রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনায় প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের হলদিয়াপালং ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন আখাউড়ায় গাঁজাসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আটঘরিয়ায় বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় এজাহার ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে নবদম্পতিকে থানায় নেওয়ার অভিযোগ, অপহরণ ও ধর্ষণ মামলায় ফাঁসানোর দাবি জামালপুরে অপরিকল্পিত সীমানা প্রাচীর, ঝুঁকিতে দুই যুগের পুরনো ২৪টি গাছ। মহালয়ার সংগীতানুষ্ঠান শেষে চকবার আইসক্রিমে মেতে উঠলেন ছয় বিশিষ্টজন, উৎসবের আনন্দে যোগ হলো ভিন্ন মাত্রা ভাঙ্গুড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ বরকতুল্লাহ বরাত আর নেই

নেত্রকোনায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা বিতরণ

রিপোর্টারের নাম

নেত্রকোনায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা বিতরণ

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

নেত্রকোনার মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের মধ্যে যাতায়াত ভাতার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪১ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির। এ সময় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা আজমল হোসেন চৌধুরী, পরিচালক আসমা আক্তার বিথী, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েলসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থা সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারীরা এ সংস্থায় ভর্তি হয়ে সেলাইসহ বিভিন্ন ধরনের হস্তশিল্পের প্রশিক্ষণ নিচ্ছেন। সংস্থাটির উদ্যোগে তিন মাসব্যাপী এসব প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংস্থাটি এর আগে কয়েক দফায় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে যাতায়াত ভাতার চেক বিতরণ করেছে। বর্তমানে অনেক প্রশিক্ষণার্থী সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষ হলে পর্যায়ক্রমে তাঁদের হাতেও যাতায়াত ভাতার চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আসমা আক্তার বিথী বলেন, “নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আমরা সেলাইসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প প্রশিক্ষণ দিয়ে আসছি। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান তাঁদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণে সহায়ক হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে অন্য প্রশিক্ষণার্থীদেরও যাতায়াত ভাতার চেক দেওয়া হবে।”

১২/১০/২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST