October 19, 2026, 8:36 am
শিরোনাম:
দুই বছরের কমিটি, দায়িত্বে তৃতীয় বছরেও—করতকান্দী দুর্গাপূজায় নেতৃত্বে সনজয় সরকার বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান জামালপুরে উৎসব ও সম্প্রীতিতে পালিত হোক দুর্গাপূজা, সোহেল রানা খান সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুকুরের এন্টি র‌্যাবিস টীকাদান শুরু

রিপোর্টারের নাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুকুরের এন্টি র‌্যাবিস টীকাদান শুরু

সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ত্রিশাল, ময়মনসিংহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত কুকুরদের এন্টি র‌্যাবিস টীকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ক্যাম্পাসে কুকুরের কারণে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে দীর্ঘদিন ধরে একধরনের আতঙ্ক বিরাজ করছিল। এ সমস্যা সমাধানে আগে পৌরসভা প্রশাসন এবং প্রাণী সম্পদ বিভাগে যোগাযোগ করা হলেও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই টীকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে।

তিনি সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

উদ্বোধনীপর্বটি উপস্থাপনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

উদ্বোধনীপর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে Animal Welfare Society এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতা করছে Human Paws Initiative এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। টীকাদান শেষে কুকুরগুলোকে শনাক্ত করতে তাদের গলায় হলুদ রঙের বেল্ট পড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST