May 14, 2026, 12:27 pm
শিরোনাম:
ডিমলায় যুব উন্নয়ন অধিদপ্তরের বায়োগ্যাস প্ল্যান্ট প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ নবীনগরে র‍্যাবের উপর হামলা-কান ধরানোর ঘটনায় নারীসহ ৫জন গ্রেফতার দোহারে ৪৩২ টন ধান সংগ্রহ করবে সরকার – এমপি আবু আশফাক আনন্দ-উৎসবে শেষ হলো সিংড়ার ঐতিহ্যবাহী বিয়াশ জামাই মেলা কালীগঞ্জ মডেল মসজিদ পরিদর্শন করলেন নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড কক্সবাজার খুরুশকুল পুলিশের ঘোনা এলাকায় নয়ন সাধু হত্যাকারী দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও কর্মসূচী ঘোষণা নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস নেত্রকোনায় খাস কালেকশনের টাকা হাতে নিয়ে সাইবার বুলিংয়ের শিকার ইউনিয়ন ভূমি কর্মকর্তা

দোহারে ৪৩২ টন ধান সংগ্রহ করবে সরকার – এমপি আবু আশফাক

রিপোর্টারের নাম

দোহারে ৪৩২ টন ধান সংগ্রহ করবে সরকার – এমপি আবু আশফাক

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

সারাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার, ১৩ মে ২০২৬, দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, এবার দোহার উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৪৩২ মেট্রিক টন ধান কেনা হবে। কৃষকরা যেন তাদের হাড়ভাঙ্গা খাটুনির প্রকৃত ও ন্যায্যমূল্য পান। কৃষকরা যদি সঠিক দাম পান, তবেই তারা ভবিষ্যতে ধান চাষে আরও উৎসাহিত হবেন। ধান সংগ্রহের এই পুরো প্রক্রিয়ায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিং এবং সতর্ক দৃষ্টি রাখা হবে যাতে কোনো প্রকৃত কৃষক বঞ্চিত না হন।
অনুষ্ঠানে এক প্রান্তিক কৃষকের অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্য সেচ সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, অনেক এলাকায় খাল দখল বা বন্ধ হয়ে যাওয়ার কারণে কৃষকরা সেচ সুবিধা পাচ্ছেন না। আমাদের সরকার প্রধান তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ঐতিহাসিক ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালু করা হবে। সারাদেশে যত খাল দখল করা হয়েছে, তা দ্রুত দখলমুক্ত করা হবে। খালের ওপর কোনো অবৈধ স্থাপনা থাকলে তাও অপসারণ করা হবে। এর ফলে কৃষকরা নির্বিঘ্নে সেচ সুবিধা পাবেন এবং মৎস্যজীবীরাও মাছ চাষের সুযোগ পাবেন।
ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন দোহার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কৃষক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST