September 24, 2026, 8:05 pm
শিরোনাম:
ক্লুলেস হত্যা মামলা ডিটেকশন করায় সম্মাননা পেলেন ধামইরহাট থানার ওসি স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বুধন্তি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাদ্দাম আবু ইউসুফের আত্মপ্রকাশ চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ফজলুর রহমানকে বরণ র‍্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

ত্যাগ-সংগ্রামের প্রতীক ভিপি শামীম খান এবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী

রিপোর্টারের নাম

ত্যাগ-সংগ্রামের প্রতীক ভিপি শামীম খান এবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
মোঃ জাহিদুল হক জাহিদ
রাজনীতি মানেই ত্যাগ আর মানুষের সেবা। এর জ্বলন্ত উদাহরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।
ছাত্রজীবন থেকেই সিরাজগঞ্জের রাজনীতির পরিচিত মুখ তিনি। গণতন্ত্রের আন্দোলনে সক্রিয় থাকায় অসংখ্য দিন জেলএবং ৪০টির বেশি মামলার মুখোমুখি হয়েছেন। পুলিশ-র‍্যাব-আর্মির রোষানলেও রাজপথ ছাড়েননি।
বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। দলের উন্নয়ন এবং তৃণমূলকে শক্তিশালী করাই তার মূল কাজ।
তার সাধারণ জীবনযাপন, বিনয়ী ব্যবহার ও সৎ মনের কারণে তিনি এখন সিরাজগঞ্জবাসীর প্রিয় নেতা। দিনরাত মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য।
আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন।
এ বিষয়ে ভিপি শামীম খান বলেন,
উপজেলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সেবা এবং প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন করাই হবে আমার প্রথম কাজ ইনশাআল্লাহ।
ত্যাগী এই নেতার প্রার্থিতায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST