October 15, 2026, 6:37 pm
শিরোনাম:
শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, পতিতা ও খদ্দের সহ ৩৭ জন গ্রেফতার নানা সংকটে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা নিশ্চিত করতে এমপির উদ্যোগ তিন প্রতিযোগিতায় তিন জয়, নৌকাবাইচে সাফল্যের পথে বন্যাকান্দী একতা চ্যালেঞ্জার কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ  মকিস মনসুর প্রেসিডেন্ট ,আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার নির্বাচিত কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ অষ্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত,

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলস (নীলফামারী) প্রতিনিধি:
উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে তিনি স্ত্রী ডিয়ান ডাওসহ তিস্তা ব্যারাজে যান।
রাষ্ট্রদূতের সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল।
তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছে রাষ্ট্রদূত ও তার স্ত্রী বাঁধের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তারা তিস্তা নদী ও বাঁধের নান্দনিক পরিবেশ উপভোগ করেন এবং বাঁধের ওপর দাঁড়িয়ে ছবি তোলেন। পরে সেখানে কিছু সময় অবস্থান করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন তারা।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান অবস্থা, নাব্যতা সংকট এবং তিস্তা সেচ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্টহাউজ ‘অবসর’-এ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় তিস্তার পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং এর ফলে স্থানীয় কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করা হয়। একই সঙ্গে তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা ও নদীকেন্দ্রিক বিভিন্ন বাস্তবতার বিষয়েও আলোচনা হয়।
আলোচনায় তিস্তা অববাহিকায় বসবাসকারী মানুষের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক পানি ব্যবস্থাপনার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
তিস্তা ব্যারাজ পরিদর্শন ও মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, পাউবো রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) ড. মো. সরফরাজ বান্দা, উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী মো. আহসান হাবিব ও প্রকৌশলী মো. মিজানুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্রসহ পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তিন দিনের উত্তরাঞ্চল সফরে মার্কিন রাষ্ট্রদূতের তিস্তা ব্যারাজ পরিদর্শনকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আগ্রহ দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST