July 4, 2026, 8:14 pm
শিরোনাম:
নেত্রকোনায় আমার ‘আমার গ্রাম আমার শহর ‘প্রকল্পের ব্যাপক অনিয়মের অভিযোগ নওগাঁয় ধামইরহাটে পুলিশ সুপারের নির্দেশনায় গভীর রাতে অভিযান, মাদকসেবনরত ৪ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডিমলায় জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় গণমিছিল অনুষ্ঠিত গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাথে নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময় ও বৃক্ষরোপণ : নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ। কুমিল্লায় অনিমা-রথীন্দ্র স্মৃতি পাঠাগারের আয়োজনে পাঠচক্র আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত উখিয়ার রাজাপালং কাশিয়ার বিল শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে, একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং গুরুকুলের শিক্ষার্থীদের মাঝে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

ডিমলায় জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় গণমিছিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

ডিমলায় জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় গণমিছিল অনুষ্ঠিত

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী), প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ডিমলায় ১১ দলীয় উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৪জুলাই (শনিবার) বিকেল ৫টা ৩০মিনিটে ডিমলা উপজেলা জামায়াতের কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান,সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, এনসিপি আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি সাদ্দাম হোসেন জিহাদি,উপজেল ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মিনালুজ্জামান মিন্টু, ডাক্তার রেজাউল প্রামানিক, পিএস রফিক আজিজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের শান্তি, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আদর্শ ও আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই চেতনাকে ধারণ করে জনগণের প্রত্যাশা গণভোট কে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST