ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলা কোর্ট বিল্ডিং চত্বরের অফিসার্স ক্লাবের সামনে থেকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর অষ্টগ্রাম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তিনটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মোজতাবা আরিফ খানের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। মামলা দুটির একটি অষ্টগ্রাম থানার মামলা নং-০৮, তারিখ ২২ আগস্ট ২০২৪ এবং অপরটি মামলা নং-০২, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দুটি মামলাতেই মোজতাবা আরিফ খান এজাহারনামীয় আসামি। ২২ আগস্ট ২০২৪ সালের মামলায় তিনি ৩৩ নম্বর আসামি এবং ১০ সেপ্টেম্বর ২০২৪ সালের মামলায় ৫ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।
বুধবার সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলা কোর্ট বিল্ডিং চত্বরের অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মোজতাবা আরিফ খান অষ্টগ্রামের সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তার অবসরে যাওয়ার কথা ছিল।