September 3, 2026, 7:40 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থেকে তহমিনা হত্যাকারী সৌখিন গ্রেফতার

রিপোর্টারের নাম

ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থেকে তহমিনা হত্যাকারী সৌখিন গ্রেফতার

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছি উপজেলার পারআধাইপুর গ্রামে সংঘটিত নারী হত্যা মামলার প্রধান আসামি সৌখিন (২৫)কে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পরে আদালতে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, গত ৮ জুলাই ২০২৬ রাতে বদলগাছি উপজেলার পারআধাইপুর গ্রামের বুড়াকালী মন্দিরের পাশে গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তহমিনা ওরফে রেবা (স্বামী: শফিকুল ইসলাম, গ্রাম: ধুরাইল, থানা: ধামইরহাট, জেলা: নওগাঁ)কে উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছি থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত, সাক্ষ্য-প্রমাণ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত সৌখিনকে শনাক্ত করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবির একটি বিশেষ দল গাজীপুর ও ঢাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ জুলাই ২০২৬ বিকেলে ঢাকা মহানগরের শাহ আলী থানা এলাকা থেকে সৌখিন (২৫), পিতা: মোনায়েম, গ্রাম: মদনচক, থানা: মান্দা, জেলা: নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে সৌখিন তহমিনাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST