June 20, 2026, 9:54 pm
শিরোনাম:
ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে উখিয়া পূজা উদযাপন পরিষদ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সালিশে দুই পক্ষে হাতাহাতি, পীরগাছায় সমাজসেবা থেকে রাজনীতিতে, অন্নদানগরে চেয়ারম্যান পদপ্রার্থীর আলোচনায় মাহাবুর বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁ শহরে উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কৃষির আধুনিকায়ন ও পুষ্টি সচেতনতায় কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা এবং জেলা ফল মেলা ২০২৬ নওগাঁয় অনলাইন জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান: অস্ত্র ও মোবাইলসহ দুই জুয়ারী গ্রেফতার

জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ

রিপোর্টারের নাম

জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ

সঞ্জয় শীল, নবীনরগ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলা ক্রিকেট দলের চ্যাম্পিয়ন হওয়ায় পৌর এলাকার আলিয়াবাদস্থ এডভোকেট আব্দুল মান্নানের নিজ বাস ভবনে সাক্ষাৎ করেছেন দলের কোচ-খেলোয়ারসহ সংশ্লিষ্ট সকলে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলার ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় এডভোকেট আব্দুল মান্নান এমপি উনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এডভোকেট আব্দুল মান্নান এমপি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ভবিষ্যতে একটি আদর্শ, শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST