October 8, 2026, 2:28 pm
শিরোনাম:
রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার। কাভার্ড ভ্যান জব্দ জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিজয়নগরে গাঁজাসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা সি আর মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ও ইয়ার্ডে মাদকবিরোধী মাইকিং ও কঠোর হুঁশিয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড।

জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

রিপোর্টারের নাম

জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম।

এসময় ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির দেওয়ানগঞ্জ এরিয়া ব্যবস্থাপক আছিয়া খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার আল আমিন, প্রগতি এরিয়া ব্যবস্থাপক শাহানাজ পারবিন, একাউন্ট অফিসার মোকলেছুর রহমান, পরিসংখ্যানবিদ সুমন মিয়া সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও ব্র্যাকের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ব্র্যাকের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন।

বক্তারা বলেন, চোখ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই চোখের দৃষ্টি ঠিক রাখতে প্রথমে চোখের দিকে নজর রাখতে হবে। চোখের সুরক্ষা নিতে হবে। বিশেষ করে শিশুদের দৃষ্টি শক্তির দিকে নজর দিতে হবে। শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে তাদের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি শিশুদের চোখের যত্ন নিতে দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবার দিতে হবে।

কাওছার আহমেদ,
জামালপুর।
০৮.১০.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST