September 22, 2026, 3:41 pm
শিরোনাম:
আখাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ও মানহীন চিজ উৎপাদন: ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার চিজ ধ্বংস জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ আগপুংগলী চারমাথা মোড়ে সড়কে বড় ধরনের ভাঙন, ঝুঁকিতে যান চলাচল জামালপুরের বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ

রিপোর্টারের নাম

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার আল রেজা হাসপাতালের সামনে অটোরিকশায় থাকা এসব সার জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, অটোরিকশায় ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর পেরিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অটোরিকশাটি থামান। এসময় তিনি অটোরিকশায় থাকা ১৫ বস্তা সার অবৈধভাবে নেওয়া হচ্ছে তা নিশ্চিত হয়ে জব্দ করেন।
পরে জব্দকৃত সার গুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, সার গুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে তা জমা দেবেন।

কাওছার আহমেদ,
জামালপুর।
২১.০৯.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST