October 8, 2026, 6:16 am
শিরোনাম:
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ও ইয়ার্ডে মাদকবিরোধী মাইকিং ও কঠোর হুঁশিয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড। কুমিল্লায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার সাংবাদিকদের সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় কুমিল্লায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার ২০২৬-২৯ মেয়াদের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন সড়কে দুর্ঘটনা রোধ ও চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

রিপোর্টারের নাম

চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া ।
চট্টগ্রামে ব্যবসায়ীর পণ্যবাহী পিকআপের গতিরোধ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, চালক ও হেলপারকে মারধর এবং বিপুল পরিমাণ সিগারেট লুটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি হৃদয়কে (২৭) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল সদর ইউনিয়নের তিতাস গ্যাস ফিল্ডের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার তুলাতুলি বস্তি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মাসুদ।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর সোয়া ১টার দিকে ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তাঁর ব্যবসায়িক অংশীদারদের বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশি সিগারেট পিকআপভ্যানে করে চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকার এসএ পরিবহন অফিস থেকে রিয়াজউদ্দিন বাজারের দিকে নেওয়া হচ্ছিল। পিকআপটি কোতোয়ালি থানার লাভলেইন মোড়ের অ্যাপোলো-১১ পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে গাড়িটির গতিরোধ করে।
এ সময় তারা পিকআপের চালক মো. আনোয়ার হোসেনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে চালক ও হেলপারকে হত্যার হুমকি দেওয়া হয়। চালক প্রতিবাদ করলে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। পরে হেলপার মো. জাহিদ বাধা দিলে তাকে লোহার রড দিয়ে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।
অভিযোগ রয়েছে, চাঁদার টাকা আদায় করতে না পেরে দুর্বৃত্তরা পিকআপে থাকা প্রায় ৭৮ মাস্টার কেস বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট অন্য একটি অজ্ঞাতনামা গাড়িতে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ব্যবসায়ী আমিনুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-৭, সিপিএসসি, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল সরাইলে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি হৃদয়কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা নং-৩৫, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬; দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলা রয়েছে।
এসআরবি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST