April 26, 2026, 4:31 pm
শিরোনাম:
খানমরিচ ইউনিয়নের মাদার বাড়ীয়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা বীরগঞ্জে দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দিলেন_এমপি মনজুরুল ইসলাম মঞ্জু পাবনার পুংঙ্গলী ইউনিয়নে মানবতার সেবায় বাবুল আক্তার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি ভাঙ্গুরা উপজেলা, সকল ইউনিয়নের জন্য কুমিল্লা ছাতি পট্টি নৃসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা ৩০ এপ্রিল আসন্ন পুংঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান মো: বাবুল আক্তার তাণ্ডবে সাবিলার স্ক্রিনটাইম কম, জমেনি শাকিব-সাবিলা জুটি — নতুন আশা ‘রকস্টার’-এ ফরিদপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মাওলানা আলী আছগার জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন নাসিরনগরের জাহাঙ্গীর মিয়া প্রকৃতির বুকে দণ্ডায়মান খেজুর গাছ, গ্রামবাংলার সৌন্দর্যে নতুন মাত্রা

খানমরিচ ইউনিয়নের মাদার বাড়ীয়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা

রিপোর্টারের নাম

খানমরিচ ইউনিয়নের মাদার বাড়ীয়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা
পাবনা ভাগুড়া উপজেলা পতিনিধি মোঃএনামুল হক
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদার বাড়ীয়া এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় জনগণ। মাদার বাড়ীয়া কবরস্থান থেকে পাকার মাথা হয়ে অক্সফোর্ড কিন্ডারগার্ডেন স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে কাদায় পরিণত হয়, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা চালকদের জন্য রাস্তাটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় অভিভাবকরা বলেন, অক্সফোর্ড কিন্ডারগার্ডেন স্কুলে যাতায়াতকারী ছোট ছোট শিশুদের নিয়ে প্রতিদিন এই রাস্তা পার হতে খুব কষ্ট হয়। কাদা ও পানিতে ভরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যেমন কঠিন, তেমনি যানবাহনে চলাচলও ঝুঁকিপূর্ণ।
এলাকাবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত রাস্তা সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST