September 6, 2026, 6:37 am
শিরোনাম:
বিজয়নগরের নাকের ডগায় মরণফাঁদ, ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের চলাচল কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস: সিরাজগঞ্জের গর্ব, অসহায় মানুষের আলোর দিশারী মানবতার জয়: পাবনা ভাঙ্গুড়া মাদার বাড়ীয়া এনামুল হকের সহযোগিতায় হাসি ফুটলো এতিম মরিয়ম ও ইসমাইলের মুখে গাজীপুরে সিএনজি -কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উখিয়ায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমীর বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া

কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টারের নাম

কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তাপস চন্দ্র সরকার।।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে কুমিল্লায় শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কুমিল্লা মহেশাঙ্গণ নাটমন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি শ্রী অমল চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চঞ্চল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, কুমিল্লা স্বর্ণ কুটির ডেভেলপারস প্রাঃ লিঃ-এর চেয়ারম্যান প্রদীপ কুমার নন্দী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ খোকন।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মুরাদনগর শ্রীকাইল ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার উপদেষ্টা ডা. অংকুর দত্ত, ছাতিপট্টি নৃসিংহ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহা, ত্রিশূল উপদেষ্টা অ্যাডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুব্রত চৌধুরী তপু, শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক এবং পূজা উদযাপন নেতা পিন্টু বণিকসহ সনাতনী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক পিংকু চন্দ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শ্রী অচিন্ত্য দাশ টিটু।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই ও যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু ঘোষ। গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ দাস ও সহ-সাংগঠনিক সম্পাদক সাগর দাশ।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং সনাতন সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তারা শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ, শিশু-কিশোর, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST