July 10, 2026, 6:44 pm
শিরোনাম:
ব্রহ্মপুত্রের গ্রাসে নিঃস্ব ১৬০ পরিবার: ‘ত্রাণ চাই না, বাঁচতে স্থায়ী বাঁধ চাই’ ৮ হাজার গাছ কোথায় গেল ??? নেত্রকোনা জেলা সাব-রেজিস্টার অফিসে পিয়ন সেলিমের অবৈদ টাকা লেনদেন ভিডিও ভাইরাল নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযানে ১০ মামলার আসামি ভুয়া ডিবি ‘সুমন’ গ্রেফতার আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে মধ্যরাতের উচ্ছ্বাস আনন্দ ভাগ করে নিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে নবাগত আইনজীবীদের উষ্ণ সংবর্ধনা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান নাসিরনগরে সরকারি সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার. পাবনা ফরিদপুরে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস এ-আই প্রযুক্তিতে ছবি বিকৃত করে অপপ্রচার, চাঁদা দাবির অভিযোগ একটি ফেসবুক পেজের বিরুদ্ধে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি

কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে নবাগত আইনজীবীদের উষ্ণ সংবর্ধনা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান

রিপোর্টারের নাম

কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে নবাগত আইনজীবীদের উষ্ণ সংবর্ধনা

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে নবযোগদানকারী আইনজীবীদের বরণ করে নিতে এক আন্তরিক ও প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্ঞান, ন্যায়বোধ ও পেশাগত আদর্শে সমৃদ্ধ নতুন প্রজন্মের আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, সৌহার্দ্যপূর্ণ এবং অনুপ্রেরণামূলক।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭ নম্বর হলরুমে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সহিদ উল্লাহ। সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। তিনি নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন, আইন পেশা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার এক মহান ব্রত। তিনি নতুন আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এবং জেলা পিপি এডভোকেট মো. কাইমুল হক রিংকু। বক্তারা বলেন, একজন আইনজীবী শুধু একজন মক্কেলের প্রতিনিধি নন; তিনি সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার একজন গুরুত্বপূর্ণ অংশীদার। তাই প্রতিটি আইনজীবীকে আইন, নীতি ও বিবেকের সমন্বয়ে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসমাইল, জেলা জিপি এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ, এডভোকেট মো. শরীফুল ইসলাম সমিতির অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার।

বক্তারা নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন, পেশাগত জীবনের শুরুতেই সততা, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে নিজেদের দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে নতুন প্রজন্মের আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে নবাগত আইনজীবীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের সফল পেশাগত জীবনের জন্য শুভকামনা জানানো হয়। নবীন আইনজীবীদের মুখে ছিল নতুন পথচলার প্রত্যয়, আর প্রবীণ আইনজীবীদের উপস্থিতি অনুষ্ঠানে এনে দেয় আন্তরিকতা ও প্রজন্মের সেতুবন্ধনের এক অনন্য আবহ।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিপুলসংখ্যক নবীন ও প্রবীণ আইনজীবী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়।

শেষে নবাগত আইনজীবীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, পেশাগত সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST