August 26, 2026, 2:35 am
শিরোনাম:
কটূক্তির পর অনুতপ্ত মৌলানা রকিব উদ্দিন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় ৩ দিনব্যাপী জন্মাষ্টমী মহোৎসব; মূল আয়োজন ৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতৃত্বের আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা *বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন** **বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে ওটিপি হ্যাক, চড়া সুদ ও হয়রানিমূলক মিথ্য মামলার পাহাড়: অতিষ্ঠ এলাকাবাসী** কুমিল্লায় ৩ দিনব্যাপী জন্মাষ্টমী মহোৎসব; মূল আয়োজন ৪ সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

কটূক্তির পর অনুতপ্ত মৌলানা রকিব উদ্দিন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

রিপোর্টারের নাম

কটূক্তির পর অনুতপ্ত মৌলানা রকিব উদ্দিন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া

মাকে নিয়ে কটূক্তির অভিযোগে সমালোচিত মাওলানা রকিব উদ্দিন আদমপুরি অনুতপ্ত হয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন মুফতি তাহেরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) মুফতি গিয়াসউদ্দিন তাহেরী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

ভিডিও পোস্টে তিনি বলেন, তাঁর গর্ভধারিণী মাকে নিয়ে যিনি কটূক্তি করেছিলেন, তিনি অনুতপ্ত হয়ে তাঁদের বাড়িতে এসে ক্ষমা প্রার্থনা করেছেন। তাহেরী বলেন, “আমি মনে করি, ক্ষমাই ইসলামের সৌন্দর্য। আল্লাহ পাক উনাকে ক্ষমা করুন।”

রকিব উদ্দিনের কথাবার্তা ও আচরণে যারা ব্যথিত ও মর্মাহত হয়েছেন, তাদেরও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তাহেরী।

উল্লেখ্য, গত রোববার (২৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা-সিঙ্গারবিল সড়কের চম্পকনগর ব্রিজের ওপর ‘তৌহিদী জনতা’র ব্যানারে আয়োজিত একটি মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা রকিব উদ্দিন আদমপুরি। ওই মানববন্ধনে বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিছিল প্রতিহত করার ঘোষণা দেওয়ার পাশাপাশি একটি ভিডিও বক্তব্যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর মাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। পরে মাওলানা রকিব উদ্দিন অনুতপ্ত হয়ে তাহেরীর বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন বলে তাহেরীর বক্তব্যে জানা যায়।

ক্ষমার বিষয়টি প্রকাশ্যে জানানোর পাশাপাশি মুফতি গিয়াসউদ্দিন তাহেরী তাঁর অনুসারী ও সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার এবং বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন।

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।
01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST