May 7, 2026, 10:06 am
শিরোনাম:
নেত্রকোনায় ধান শুকাতে ব্যস্ত কৃষক, ঝলমলে রোদে জনমনে ফিরেছে স্বস্তি চিকিৎসক নেই, উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির হাতে চিকিৎসাসেবা ভেড়ামারায় অনুমোদনবিহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে জরিমানা নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত এলজিইউডি ডিবেটিং ক্লাব’-এর আয়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত তেঁতুল গাছের চূড়ায় নিখোঁজ বৃদ্ধা, উদ্ধারকালে পুকুরে ঝাঁপে চাঞ্চল্য ধামইরহাট থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ দোকান চুরির ঘটনায় চোরাই ১টি ল্যাপটপ ও ২টি পেনড্রাইভসহ ০৪ জন চোর গ্রেফতার করা হয় সেবার মানোন্নয়নে লিডার্সের সংলাপে মুখোমুখি সেবাদাতা ও উপকারভোগীরা সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার

এলজিইউডি ডিবেটিং ক্লাব’-এর আয়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

এলজিইউডি ডিবেটিং ক্লাব’-এর আয়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত

সামিয়া সুলতানা সাবনম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘স্থানীয় সরকার ও নগর উন্নয়ন’ বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘LGUD Debating Club’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “Unmute Your Mind: A Debate Workshop 2026”।

বুধবার (৬ ই মে) সকাল ৯ টা ৩০ মিনিটে রিপোর্টিং ও লজিস্টিকস বিতরণের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়।

উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয় ‘স্থানীয় সরকার ও নগর উন্নয়ন’ বিভাগের ৮০১ নম্বর কক্ষে।

রিপোর্টিং এবং লজিস্টিক বিতরণের পর কর্মশালার প্রথম সেশন পরিচালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন।

এরপর সংক্ষিপ্ত আনুষ্ঠানিক কার্যক্রম শেষে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদিক হাসান শুভ।

পরবর্তীতে কর্মশালার শেষ সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মো. মাহিদুল ইসলাম মাহিম।

কর্মশালায় বক্তারা বিতর্কের মৌলিক কৌশল, যুক্তি উপস্থাপনের ধরন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত প্রকাশের গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষার্থীদের বিতর্ক দক্ষতা, যৌক্তিক চিন্তাভাবনা ও আত্মপ্রকাশের সক্ষমতা বিকাশের লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST