আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে তদারকি: সিরাজগঞ্জে প্রতিমন্ত্রী পুতুল”
মোঃ জাহিদুল হক জাহিদ:সিরাজগঞ্জ
সারাদেশে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের তদারকির অংশ হিসেবে সিরাজগঞ্জ ও পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি সিরাজগঞ্জে আগমন করেছেন।
(১৬ সেপ্টেম্বর) বুধবার সিরাজগঞ্জে পৌঁছালে জেলা বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মকবুল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, নেতাকর্মীরা। সিরাজগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রফিক সরকার, এপিপি হুমায়ুন কবির কর্নেল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাতসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, মাদক নির্মূলে চলমান কার্যক্রম জোরদার এবং দুর্নীতি প্রতিরোধে সরকারি কার্যক্রমের তদারকির লক্ষ্যে প্রতিমন্ত্রীর এই সফর। সফরকালে জেলার সার্বিক পরিস্থিতি, বিভিন্ন দপ্তরের কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর সিরাজগঞ্জ সফরকে ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বিভিন্ন দপ্তর এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। এ সফরের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ এবং মাদক ও দুর্নীতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।।