September 29, 2026, 11:53 pm
শিরোনাম:
অষ্টগ্রামে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে উত্তেজনা, ভেন্যু পরিবর্তনের দাবী জামালপুরে ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইন টাক্সফোর্স কমিটির সভা কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃত্যু মুরগির ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ ভ্রমণের গল্পে মুখর জোড়া শালিক সাহিত্য আড্ডার ১১১তম পর্ব বিশ্ব পর্যটন দিবসে কুমিল্লায় ভ্রমণ সাহিত্যের আবেগঘন আসর পত্নীতলায় পুলিশের অভিযান: ২৫ ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার বঙ্গবীর কাদের সিদ্দিকীর আশু আরোগ্য কামনায় নাসিরনগরে মিলাদ ও দোয়া মাহফিল ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

অষ্টগ্রামে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে উত্তেজনা, ভেন্যু পরিবর্তনের দাবী

রিপোর্টারের নাম

অষ্টগ্রামে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে উত্তেজনা, ভেন্যু পরিবর্তনের দাবী

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। সম্মেলনের স্থান পরিবর্তন এবং মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতির অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এ অবস্থায় সম্মেলনকে ঘিরে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত অষ্টগ্রাম সদর এলাকায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার সম্মেলনের স্থান পরিবর্তন করে সদর উপজেলা থেকে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে কলমা ইউনিয়নের সাপান্ত গ্রামের একটি প্রত্যন্ত এলাকায় আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভেন্যু পরিবর্তন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অষ্টগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দেবেশ চন্দ্র দাস বলেন, প্রতিবছর অষ্টগ্রাম সদরে সম্মেলন অনুষ্ঠিত হলেও এবার আহ্বায়ক কমিটির ২১ সদস্যের অনুমোদন ও সিদ্ধান্ত অনুযায়ী কলমা ইউনিয়নে সম্মেলনের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির সদস্যসচিব জীবন ময় শীল বলেন, অষ্টগ্রাম সদর কিংবা আশপাশের এলাকায় সম্মেলন আয়োজন করা হলে মারামারি ও বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। এ কারণে আহ্বায়কের পরামর্শ অনুযায়ী সম্মেলনের স্থান কলমা ইউনিয়নে নেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচে সম্মেলনের স্থান ও তারিখ পরিবর্তনের জন্য আবেদন করতে আসা ব্যক্তিদের সঙ্গে দুই পক্ষের অনুসারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, সভাপতি পদপ্রার্থী পরিতোষ রায়ের অনুসারী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরাধন বণিকের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়। এ ঘটনার জেরে কয়েকজনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

তবে হাতাহাতির ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের কাছে সম্মেলনের তারিখ ও স্থান পরিবর্তনের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টদের দাবি, বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য। একই সঙ্গে সম্মেলন স্থগিতের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এ পরিস্থিতিতে সম্মেলনকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান বলেন, “অষ্টগ্রাম শান্তিপ্রিয় এলাকা। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে দেওয়া যাবে না। যদি কোনো সমস্যার আশঙ্কা থাকে, তাহলে আপাতত সম্মেলন স্থগিত করা হবে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST