September 3, 2026, 8:44 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Unibrains’ Kachugari এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

Unibrains’ Kachugari এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

(এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি)
Unibrains’ Kachugari এর আয়োজনে মঙ্গলবার(২৬ মে ২০২৬) সকাল নয় ঘটিকার সময় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হিড়িন্দা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি শীর্ষক সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইন মূলক প্রোগ্রাম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন Unibrains’ Kachugari.

হিড়িন্দা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. অনিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

নেংড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও
নেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
মো. কামরুল হাসান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থী ও হিড়িন্দা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. একরামুল হক মামুন, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক শিক্ষার্থী মো. মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুল হাসান বলেন , “আসলে শিক্ষিত যুবসমাজই পারে একটি সমাজকে পরিবর্তন করতে। আজকের প্রোগ্রামের আয়োজকরা এক মহৎ উদ্যোগ নিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি, আয়োজকবৃন্দ ভবিষ্যতেও এই ধরনের প্রোগ্রাম আয়োজন অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ডুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আহনাফ আবিদ অয়ন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. অনিক হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসানসহ অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে ডুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, “আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—গ্রামীণ শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, প্রস্তুত করা এবং তাদের সম্ভাবনার দরজাগুলো উন্মুক্ত করা। এই সফল আয়োজন প্রমাণ করবে, সুযোগ দিলে প্রতিভা শুধুই উঠে আসে না, নেতৃত্বেও দাঁড়ায়। আমরা আশা করি, এই উদ্যোগ স্বল্প পরিসরে শুরু হলেও এর প্রভাব ছড়িয়ে যাবে সমগ্র বাংলাদেশে, এমনকি বিশ্বজুড়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।”

প্রোগ্রামটিতে স্থানীয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চশিক্ষার দিকনির্দেশনা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST