November 14, 2026, 3:33 pm
শিরোনাম:
নাঙ্গলকোটের রায়কোট সাহা বাড়িতে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ১০২তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি রামপালে বিএনপির ইউনিয়ন সভাপতির বহিস্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মিরপুর বাইক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা গোলশূন্য ড্র জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। সাংবাদিকতায় সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মাননা পেলেন নিহারেন্দু চক্রবর্তী পাবনায় ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় গাজীপুরে ‘পুনাক” জিএমপির সভানেত্রী শামীম আরা হকের দায়িত্ব গ্রহণ জামালপুরের বকশীগঞ্জে হাটবাজারে ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যে সয়লাব।

ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি

রিপোর্টারের নাম

ভুলতা-গোলাকান্দাইল নিয়ে রূপগঞ্জে হচ্ছে নতুন পৌরসভা, প্রজ্ঞাপন জারি

মো.রিয়াদ/রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার এতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১) অনুযায়ী রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। গেজেটে সংশ্লিষ্ট ২০টি মৌজার নাম, জেএল নম্বর ও দাগ নম্বর উল্লেখ করা হয়েছে।

আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এ বিষয়ে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে। পরবর্তী সময়ে উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে।

সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পৌরসভা প্রতিষ্ঠার পরবর্তী আইনি ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
তবে প্রজ্ঞাপনে এখনো নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এটি পৌরসভা প্রতিষ্ঠার প্রাথমিক আইনি প্রক্রিয়ার অংশ।

উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলায় বর্তমানে কাঞ্চন ও তারাব নামে দুটি পৌরসভা রয়েছে। ভুলতা ও গোলাকান্দাইল নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠিত হলে এ উপজেলায় পৌরসভার সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST