October 17, 2026, 4:11 am
শিরোনাম:
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা সিরাজগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের আশ্বাস দিলেন মন্ত্রী টুকু কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার

রিপোর্টারের নাম

ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার

ছাবেদুল সরকার পাবনা ।

পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা, দুটি লোহার চাপাতি ও হাতলবিহীন একটি লোহার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ফরিদপুর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধানুয়াঘাটা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন পরিমাণে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি নয়ন প্রামাণিকের বসতঘর থেকে দুটি লোহার চাপাতি ও হাতলবিহীন একটি লোহার অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা এলাকার আব্দুর রহমানের ছেলে নয়ন প্রামাণিক (৪০), বেড় হাউলিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে মামুন হোসেন (৩০), হাদল মাদরাসাপাড়ার আব্দুর রহমানের ছেলে জাব্বার আলী (২১), ধানুয়াঘাটা বাজারপাড়ার বিল্লাল হোসেনের ছেলে কাউছার আলী (১৯) এবং চাটমোহর উপজেলার আলমনগর এলাকার তাজ উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন (১৯)।

পুলিশের তথ্য অনুযায়ী, নয়ন প্রামাণিকের বসতঘর থেকে ৫৫ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মামুন হোসেন ও জাব্বার আলীর কাছ থেকে ২৫ পিস করে ইয়াবা, কাউছার আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা এবং সাকিব উদ্দিনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ১৫৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা এবং ৫৫০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, ফরিদপুর থানায় যোগদানের পর থেকেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নয়ন প্রামাণিক ইয়াবার বড় ডিলার। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে পাবনা কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST