October 16, 2026, 11:06 am
শিরোনাম:
১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা সিরাজগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের আশ্বাস দিলেন মন্ত্রী টুকু কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, পতিতা ও খদ্দের সহ ৩৭ জন গ্রেফতার নানা সংকটে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা নিশ্চিত করতে এমপির উদ্যোগ তিন প্রতিযোগিতায় তিন জয়, নৌকাবাইচে সাফল্যের পথে বন্যাকান্দী একতা চ্যালেঞ্জার কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ

১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

রিপোর্টারের নাম

১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল উপজেলায় সাংগঠনিক কমিটি গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পূর্বে ঘোষিত ৫টি উপজেলার পর এবার বাকি উপজেলাগুলোতেও আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে জেলার মোট ১০টি উপজেলাতেই সাংগঠনিক কাঠামো দাঁড় করাল দলটি।

গত সংবাদ সম্মেলনে জেলা নেতৃত্বের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যেই জেলার সকল উপজেলায় কমিটি গঠন সম্পন্ন করা হবে। সেই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর ২০২৬ তারিখে জেলা শাখার অনুমোদনে নতুন আহ্বায়ক কমিটিগুলো প্রকাশ করা হয়।

নতুন অনুমোদিত কমিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপজেলার শীর্ষ নেতৃত্ব হলো—

কাউখালী উপজেলা: আহ্বায়ক আবুল কাশেম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন এবং সদস্য সচিব ফারুক সিকদার।

কাপ্তাই উপজেলা: আহ্বায়ক যুদ্ধ লাল তঞ্চঙ্গ্যা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইঠ তঞ্চঙ্গ্যা এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

রাজস্থলী উপজেলা: আহ্বায়ক অজিত তঞ্চঙ্গ্যা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক রবিধন তঞ্চঙ্গ্যা ও নিশি মোহন চাকমা এবং সদস্য সচিব মো. রেজাউল করিম।

বাঘাইছড়ি উপজেলা: আহ্বায়ক বিনয় বিহারী চাকমা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহিন মিয়া এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।

বরকল উপজেলা: আহ্বায়ক পলাশ চাকমা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ চাকমা এবং সদস্য সচিব মো. আব্দুল কাদের।

রাঙ্গামাটি জেলা এনসিপির আহ্বায়ক প্রিয় চাকমা ও সদস্য সচিব মো. শাহিদুল ইসলাম খাঁন এসব কমিটির অনুমোদন দেন। সাংগঠনিক সম্পাদক মো. সাহেদুল আলম (শাকিল)-এর সুপারিশক্রমে কমিটিগুলো কার্যকর করা হয়।

অনুমোদিত প্রতিটি আহ্বায়ক কমিটিকে আগামী ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলার ১০টি উপজেলাতেই কমিটি গঠন সম্পন্ন হওয়ায় তৃণমূল পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST