জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত
কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।
“শিক্ষা শেষে কাজ চাই, বাঁচার মতো বাঁচতে চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কয়েক শতাধিক যুব প্রতিনিধি অংশ নেন।
উপজেলা যুব ইউনিয়ন কমিটির সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামালপুর জেলা কমিটির সভাপতি মাহবুব জামান জুয়েল। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দক্ষ সংগঠক হিসেবে মোঃ আলতাফ হোসেনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বাংলাদেশের কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, সরিষাবাড়ী উপজেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,জামালপুর জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান,সহ সাধারণ সম্পাদক আফরিন নিশা, আল আমিন হোসেন, জামালপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম,
জামালপুর জেলা ক্ষেত মুজুর কমিটির সভাপতি আব্দুল করিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাঁরা তরুণদের কারিগরি শিক্ষা অর্জন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে সাইবার অপরাধ, দুর্নীতি ও মাদকের গ্রাস থেকে দূরে রেখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট উপজেলা যুব ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে রানা আহম্মেদ সোহেল সভাপতি এবং এনায়েত কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাওছার আহমেদ,
জামালপুর।
২৬.০৯.২৬