September 25, 2026, 10:54 pm
শিরোনাম:
ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা সাংগঠনিক সম্পাদকের ইজারা নেওয়া জলমহাল সভাপতির জোরপূর্বক দখল, এরই সূত্র ধরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক ক্লুলেস হত্যা মামলা ডিটেকশন করায় সম্মাননা পেলেন ধামইরহাট থানার ওসি স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বুধন্তি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাদ্দাম আবু ইউসুফের আত্মপ্রকাশ চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ফজলুর রহমানকে বরণ র‍্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ

বুধন্তি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাদ্দাম আবু ইউসুফের আত্মপ্রকাশ

রিপোর্টারের নাম

বুধন্তি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাদ্দাম আবু ইউসুফের আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব সাদ্দাম আবু ইউসুফ( বিবিএ একাউন্টিং)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুধন্তি ইউনিয়নের ইসলামপুর বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এলাকার বয়োজ্যেষ্ঠ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও যুবকদের উপস্থিতিতে তিনি নিজের প্রার্থিতার ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, সাদ্দাম আবু ইউসুফ একজন তরুণ, শিক্ষিত ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব। সে বুধন্তি ইউনিয়ন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও বিদ্যুৎসাহী সদস্য কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ।
শিক্ষাজীবনের পাশাপাশি তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাকে তিনি গুরুত্ব দেন বলে জানান তারা।
এলাকাবাসীর ভাষ্য, ৫ আগস্ট ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পরও এলাকায় পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও তিনি কোনো ধরনের মামলা-বাণিজ্য বা কোন মানুষকে বিনা কারণে হয়রানির সঙ্গে জড়িত হননি। পাশাপাশি টেন্ডার-বাণিজ্য এবং সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরোধিতা করে আসছেন। মানুষের ও এলাকার কল্যাণে তার মুখ্য উদ্দেশ্য।
তারা আরও বলেন, সাদ্দাম আবু ইউসুফ রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকায় এলাকায় তার বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। চেয়ারম্যান পদে তার মতো তরুণ ও শিক্ষিত ব্যক্তি প্রার্থী হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই সাদ্দাম আবু ইউসুফের জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST